যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড
যুক্তরাষ্ট্রে বুধবার ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে একদিনে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির এটি একটি নতুন রেকর্ড।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্থানীয় সময় রাত সাড়ে ৮ পর্যন্ত (গ্রীনিচ মান সময় বৃহস্পতিবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ মোট ৫২ হাজার ৮৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৬ লাখ ৮২ হাজার ২৭০ জনে দাঁড়ালো।
এর আগের ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৪২ হাজার ৫২৮ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিল।
ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে আরো ৭০৬ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৮ হাজার ২৮ জনে দাঁড়ালো।
পরিসংখ্যান অনুযায়ী, বিগত কয়েকদিন ধরেই নতুন করে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা গড়ে ৪০ হাজার ছাড়িয়ে যেতে দেখা যাচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে করোনাভাইরাসের নতুন বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। ভাইরাসটিতে ফের মৃতের ও আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার কারণে এসব রাজ্যে ফের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে।
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা







