ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৯:৪৬:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরো ৮১৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ১০ জুন ২০২০ বুধবার

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরো ৮১৯

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরো ৮১৯

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ৮১৯ জন প্রাণ হারিয়েছে। মঙ্গলবার জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

মঙ্গলবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় বুধবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক এই প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১১ হাজার ৭৫১ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৭৩ হাজার ৮০৩ দাঁড়ালো। দেশটিতে আক্রান্তের সংখ্যা ক্রমেই ২০ লাখের দিকে এগিয়ে যাচ্ছে।

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।

তবে বৃটেন, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হার কম।
গত দুই সপ্তাহ ধরে করোনাভাইরাসে প্রতিদিনের হিসাবে মৃতের সংখ্যা হ্রাস পেয়ে কয়েকদিন ধরেই ১ হাজারের নিচে নেমে আসতে দেখা যাচ্ছে। তবে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রবণতা প্রায় একই রকম রয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

গত মধ্য এপ্রিলে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে একদিনে মৃতের সংখ্য ৩ হাজার ছাড়িয়ে যেতে দেখা যায়।

ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির গবেষকদের মতে, ৪ জুলাই নাগাদ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ৩০ হাজারে দাঁড়াতে পারে । মহামারি সংক্রান্ত ১১ টি মডেল থেকে তারা দেশটিতে করোনায় মৃত্যুর এমন ধারণা দেন।

যুক্তরাষ্ট্রে এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার গতি মধ্য এপ্রিলের পিকের তুলনায় কিছুটা কমে এলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভাইরাসটির ছড়ানো নিয়ে এখনো উদ্বিগ্ন।

তারা বলছেন, গত সপ্তাহে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভের কারণে আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা নতুন করে আরো অনেক বেড়ে যেতে পারে।