যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১,০২১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১,০২১
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস মহামারিতে নতুন করে আরো ১ হাজার ২১ জন প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় শুক্রবার ০০৩০ টা) জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৮ হাজার ১২০ জনে দাঁড়ালো।
বৈশ্বিক এ মহামারিতে মৃতের সংখ্যার দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে এ ভাইরাস থেকে প্রায় ৪ লাখ ৮৫ হাজার মানুষ সুস্থ্য হয়ে উঠেছে।
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।
তবে ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হার কম।
ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির গবেষকদের মতে, ২৭ জুন নাগাদ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ২৭ হাজারে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহামারি সংক্রান্ত ৯ টি মডেল থেকে তারা দেশটিতে করোনায় মৃত্যুর এ চূড়ান্ত ধারণা দেন।
যুক্তরাষ্ট্রে এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার গতি মধ্য-এপ্রিলের পিকের তুলনায় কিছুটা কমে আসলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভাইরাসটি ছড়ানো নিয়ে এখনো উদ্বিগ্ন।
তারা বলছেন, গত সপ্তাহে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভের কারণে আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা নতুন করে আরো অনেক বেড়ে যেতে পারে।
এদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে আরোপ করা লকডাউন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো শিথিল করা শুরু করেছে।
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











