যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ১,২২৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৩০ মে ২০২০ শনিবার
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ১,২২৫ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে শুক্রবার মহামারি করোনা ভাইরাসে নতুন করে আরো ১ হাজার ২২৫ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২ হাজার ৭৯৮ জনে দাঁড়ালো। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
শুক্রবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় শনিবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যার দিক থেকে কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৭ লাখ ৪৫ হাজার ৬০৬ জনে দাঁড়িয়েছে।
ট্রাম্প বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি এবং সংস্থাটি চীনের প্রতি অনেক উদারতা দেখাচ্ছে এমন অভিযোগ তুলে এ আন্তর্জাতিক সংগঠনের সাথে তিনি সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়ার পর দেশটিতে সর্বশেষ এসব মানুষ প্রাণ হারালো। গত বছরের শেষের দিকে চীনে প্রথম ভাইরাসটি ছড়িয়ে পড়তে দেখা যায়।
ট্রাম্প গত মাসে ডব্লিউএইচও’কে তহবিল দেয়া স্থগিত করে। এখন পর্যন্ত জাতিসংঘের এ সংস্থাকে সবচেয়ে বড় অংকের তহবিলের যোগানদাতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। গত বছর যুক্তরাষ্ট্র এ সংস্থাকে ৪০ কোটি ডলার প্রদান করে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও কমিউনিটিতে লকডাউন শিথিল করা অব্যাহত রয়েছে।
শুক্রবার গভর্নর অ্যান্ড্রিউ কোমো বলেন, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নগরী নিউইয়র্ক আগামী ৮ জুন থেকে সেখানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়া শুরু করতে যাচ্ছে।
বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











