ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৮:১৯:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ১,২৯৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২৯ মে ২০২০ শুক্রবার

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ১,২৯৭ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ১,২৯৭ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার মহামারি করোনা ভাইরাসে নতুন করে আরো ১ হাজার ২৯৭ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১ হাজার ৫৭৩ জনে দাঁড়ালো। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় শুক্রবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যার দিক থেকে কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৭ লাখ ২০ হাজার ৬১৩ জনে দাঁড়িয়েছে।

বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে, দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।