ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ০:১৩:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৮১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ৩ জুন ২০২০ বুধবার

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৮১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৮১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মঙ্গলবার রাত সাড়ে ৮ পর্যন্ত (গ্রীনিচ মান সময় ০০৩০ টা) গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১ হাজার ৮১ জন প্রাণ হারিয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সরকারি হিসাবে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৬ হাজার ১৮০ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৮ লাখ ৩১ হাজার ৪৩৫ জনে দাঁড়িয়েছে।
বৈশ্বিক এ মহামারিতে আক্রান্ত ও মৃতের দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।
গ্রীনিচ মান সময় ০০৩০ টা পর্যন্ত এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষের দিকে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে কমপক্ষে ৩ লাখ ৭৯ হাজার ৫৮৫ জন প্রাণ হারিয়েছে।
এদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে আরোপ করা লকডাউন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো শিথিল করা শুরু করেছে।
তবে মিনিয়াপলিসে গত সপ্তাহে পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দ্রুত ছড়িয়ে পড়া ব্যাপক সহিংসতা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন নগরীতে কারফিউ জারি করা হয়েছে।