যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ৪৬ হাজার ৩২১ জন আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ৪৬ হাজার ৩২১ জন আক্রান্ত
যুক্তরাষ্ট্রে সোমবার ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ৪৬ হাজার ৩২১ জন আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৫৩২ জনের মৃত্যু হয়েছে।
এ মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ৪৭ লাখ ১১ হাজার ৩২৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫৫ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে।
সোমবার দ্বিতীয় দিনের মতো আক্রান্তের সংখ্যা সামান্য হ্রাস পেলেও প্রাত্যহিক হিসাবে গত সপ্তাহের পাঁচদিনই এ সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যেতে দেখা যায়।
সোমবার করোনাভাইরাস পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিং চলাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন অংশে ভাইরাস সংক্রমণ হ্রাস পাচ্ছে। এ দুই অঞ্চলের বর্তমান পরিস্থিতি ‘অত্যন্ত উৎসাহব্যঞ্জক’ মনে করা হচ্ছে।
তবে এক দিন আগে, হোয়াইট হাউসের করোনাভাইরাস বিষয়ক উপদেষ্টা ডেবোরাহ ব্রিক্স সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এ মহামারির ‘নতুন ধাপে’ প্রবেশ করছে।
গত বছরের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে বিশ্বব্যাপী কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে প্রায় ৬ লাখ ৮০ হাজার জনে।
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা











