যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৬৫৭০, মৃত্যু ১২২৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৭৬ হাজারের বেশি প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য নিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৭৬ হাজার ৫৭০ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
এই নিয়ে টানা ১০ দিন ৬০ হাজারের বেশি আক্রান্ত দেখল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।
এদিকে, গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ১৬৭ জনে।
দেশটিতে নতুন সংক্রমণ বেশি দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আলাবামা, ইদাহো ও ফ্লোরিডা থেকে একদিনে রেকর্ড মৃত্যুর খবর এসেছে।
করোনার সংক্রমণ ঊর্ধ্বগতিতে থাকলেও এসব অঙ্গরাজ্যের কোনো কোনো জায়গায় বিধিনিষেধ শিথিল করার নমুনা দেখা যাচ্ছে।
-জেডসি
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











