ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৬:৫৮:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্যের ৪০টিতেই বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। তার মধ্যে ৩৬টিতে করোনা টেস্টে পজিটিভ আসার হার বেড়েছে অনেক। তাতে ২৪ ঘণ্টায় বিশ্বে এর আগে আক্রান্তের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে ৫৭ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছে। যা বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ে বাড়তে থাকায় শঙ্কা করা হচ্ছে বিভিন্ন রাজ্যের আইসিইউ বেডের সংকট দেখা দেওয়ার।

এর আগে গেল ১৯ জুন ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ৫৫ হাজার ২০৯ জন আক্রান্ত হয়েছিল। সেই রেকর্ড ভেঙে ২ জুলাই যুক্তরাষ্ট্রে আক্রান্ত হল ৫৭ হাজার ২৩৬ জন। তাতে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ১৮৯ জন। মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৮৫ জন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সর্বোচ্চ ১০ হাজার ১০৯ জন আক্রান্ত হয়েছে। যা ওই রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। আগেরদিন সেখানে আক্রান্ত হয়েছিল ৬ হাজার ৫৬৩ জন।

আক্রান্তের সংখ্যা রেকর্ড ছোঁয়ার দিনে ডা. অ্যান্থনি ফাউচি বলেছেন, ‘আমি মনে করি, এটা আসলে নিশ্চিত যে আমরা সঠিক পথে নেই। আজকের আক্রান্তের সংখ্যা প্রমাণ করে আমরা অবনতির দিকে যাচ্ছি।’

-জেডসি