ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১৮:০৫:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনায় ২ সহস্রাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস মহামারির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আবারও দেশটিতে উল্লেখযোগ্যহারে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত একদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন পৌনে দুই লাখ মানুষ, মৃত্যু হয়েছে দুই হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৭ জন এবং মৃত্যু হয়েছে ২১৮৭ জনের।

করোনায় আক্রান্ত ও মৃত্যতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৮৯১ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯২ লাখ ২১ হাজার ৯৯৮ জন এবং মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৭৪৩ জন।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৯৯ হাজার ৭৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ১৪ হাজার ৬২১ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ৬৩৪ জন।

-জেডসি