ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২১:১৪:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র: কোভিডে ২৪ ঘণ্টায় আরো ২,২০০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার

যুক্তরাষ্ট্র: কোভিডে ২৪ ঘণ্টায় আরো ২,২০০ মৃত্যু

যুক্তরাষ্ট্র: কোভিডে ২৪ ঘণ্টায় আরো ২,২০০ মৃত্যু

ঘাতকব্যাধি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরো ২ হাজার ২শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

দেশটিতে এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার পর গত মে মাস থেকে মৃতের এ সংখ্যা সর্বোচ্চ। বৃহস্পতিবার জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় শুক্রবার ০০৩০টা) গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ২ লাখ ১৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ২ হাজার ২৩৯ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় দেশটির কর্তৃপক্ষ আগামী সপ্তাহের থ্যাঙ্কগিভিং ডে’র ছুটিতে মার্কিন নাগরিকদের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। এমন করোনা পরিস্থিতির কারণে এ মহামারি ভাইরাসের লাগাম টেনে ধরতে ক্যালিফোর্নিয়া বৃহস্পতিবার রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে।