ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৩:৩৬:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

যুদ্ধের মধ্যেও অনলাইনে স্কুল খুলছে কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যেই রাজধানী কিয়েভে সোমবার থেকে অনলাইন মাধ্যমে স্কুল খোলার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার এক টেলিগ্রাম পোস্টে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো স্কুল পুনরায় খোলার ঘোষণা দেন। খবর বিবিসির। 

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফরম ব্যবহার করে কোর্সগুলো বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হবে।

তিনি বলেন, সামরিক আইনের মতো কঠিন পরিস্থিতিতেও শহরের বসবাস এবং কাজ করা আজ একটি গুরুত্বপূর্ণ কাজ।

মেয়র বলেন, তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু সেই ভয়ে আমরা ভীত হব না। তাদের দেখানো ভয় আর কাজ করবে না।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি শিশু যুদ্ধের সময় দেশ ছেড়ে পালিয়েছে।