যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ৫ জুলাই ২০২৩ বুধবার
ফাইল ছবি।
যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। ২০০২ সালের ৬ জুলাই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয়নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।
যার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। একইসাথে তৎকালিন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।
বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ দিনটি উদযাপনে যুব মহিলা লীগ দুই দিনব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ৬ জুলাই সকাল ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন প্রাঙ্গণেকেক কাটা। সকাল ৯টায় যুব মহিলা লীগের পক্ষথেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে শোভাযাত্রা।
এদিন সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুর ২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর নির্মিত চলচ্চিত্র ‘হাসিনা এ ডটার্স টেল’র প্রদর্শনী করা হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করা হবে।
এছাড়া ৭ জুলাই বেলা ১১টায় রমনা কালী মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি। কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে দেশব্যাপী সংগঠনের প্রতিটি ইউনিটকে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



