যেখানে ডেঙ্গু রোগী, সেখানেই চিরুনি অভিযান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনা মহামারির মধ্যেই ঢাকায় প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী। সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে চলছে ক্রাশ প্রোগ্রাম। এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কোনো বাড়িতে ডেঙ্গু রোগী শনাক্ত হলে সেই বাড়িসহ আশপাশের ৪০০ গজের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।
মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
তিনি বলেন, দাপ্তরিকভাবে সিদ্ধান্ত হয়েছে দক্ষিণ সিটি করপোরেশনের কোনো বাড়িতে ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া গেলে সে বাড়িসহ আশপাশের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।
সোমবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১২৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গতকাল ভর্তি হয়েছিল ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ১২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১২০ জন এবং ঢাকার বাইরে ৩ জন ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে সর্বমােট ভর্তি রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রােগী ৪৬০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রােগীর সংখ্যা ৮ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০২ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৩৩১ জন।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








