ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৩:৫৫:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সরবরাহ লাইনের মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সোমবার (১৮ এপ্রিল) গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তিতাস।

রোববার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেমরা সিজিএস, নন্দীপাড়া টিভিএস এবং তেজগাঁও টিভিএস’র পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য সোমবার  আজ (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।