যেসব ওষুধের দাম কমবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
অতিমারি করোনা চলে গেলেও গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যসেবা। প্রত্যাশিত না হলেও চলতি অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যেখানে জীবনরক্ষাকারী ওষুধ ক্যানসার, ডায়াবেটিস, ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধের দাম কমানোর কথা বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, চলতি ২০২২-২৩ অর্থবছরে স্বাস্থ্যখাতে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকার প্রস্তাব করা হয়েছিল। তবে ২০২৩-২৪ অর্থবছরের তা ১ হাজার ১৮৯ কোটি টাকা বাড়িয়ে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে।
মুস্তফা কামাল আরও বলেন, ‘স্বাস্থ্যখাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে গত বছরগুলোর মত এবারও পদক্ষেপ নেওয়া হয়েছে। ওষুধ, চিকিৎসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান সুবিধা আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে ম্যালেরিয়া ও যক্ষ্মা নিরোধক ওষুধের উৎপাদন মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী, জীবনরক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে বিদ্যামান শুল্কহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি।’
মন্ত্রী আরও বলেন, ‘ক্যান্সার ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা আরও সুলভ করার লক্ষ্যে কাঁচামাল কাঁচামাল আমদানি আরও সহজ করা হবে। পাশাপাশি নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার তৈরিতে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অব্যাহতির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করছি।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



