যেসব ফিচার নিয়ে এলো উইন্ডোজ ১১
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
অবশেষে বাজারে এলো উইন্ডোজ ১১। গত ৫ অক্টোবর মাইক্রোসফটের কম্পিউটার অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন উইন্ডোজ ১১ চালু করা হয়েছে। যারা উইন্ডোজ ১০ ব্যবহার করছেন, তারা বিনা মূল্যেই নতুন ভার্সনটিতে আপগ্রেড করতে পারবেন। নতুন নতুন সব ফিচার নিয়ে এখন গ্রাহকের কাছে উইন্ডোজ ১১।
মাইক্রোসফটের উইন্ডোজ প্রধান বলেন, ‘নতুন ভার্সনটি ব্যবহারকারীদের জন্য পরিচ্ছন্ন এবং সহজতর করে তৈরি করা হয়েছে। প্রযুক্তি সম্পর্কে সবচেয়ে কম জানা মানুষও নতুন এ সিস্টেম সহজেই আপগ্রেড করতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞ ব্যবহারকারীরা এরইমধ্যে উইন্ডোজ ইনসাইডার ট্রায়াল প্রোগ্রাম ব্যবহার করে নতুন অপারেটিং সিস্টেমটি পরীক্ষা করেছেন। এতে তারা কোনো সমস্যা দেখতে পাননি। সিস্টেমটি এখন আপগ্রেডের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’
উইন্ডোজ ১১-এর নকশায় সুনির্দিষ্ট পরিবর্তন আনা হয়েছে। টাস্কবারের একেবারে কেন্দ্রে ডিফল্ট আকারে থাকবে স্টার্ট মেন্যু। পাশাপাশি থাকবে অন্যান্য আইকন। স্টার্ট বাটনে ক্লিক করলে এটি বারবার ব্যবহৃত অ্যাপস সম্বলিত একটি মেন্যু সামনে নিয়ে আসবে। কিছু ক্ষেত্রে এটি স্মার্টফোনের অ্যাপ মেন্যু কিংবা লঞ্চারের মতো মনে হতে পারে।
উইন্ডোজ ১০-এর স্টার্ট মেন্যুতে যে ‘টাইলস’ আছে, নতুন অপারেটিং সিস্টেম থেকে সেটি বাদ দিয়েছে মাইক্রোসফট। মূলত উইন্ডোজ ৮-এ স্টার্ট মেন্যু থেকে এটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছিল। এর কারণে বহু ব্যবহারকারী সমস্যায় পড়েছিলেন। এবার আর এটিকে বাদ দেওয়া হয়নি।
তবে উইন্ডোজ ১১ তৈরির ক্ষেত্রে মানুষ কীভাবে কম্পিউটার ব্যবহার করে, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। ব্যবহারকারীরা কোথায় ক্লিক করতে চান, কম্পিউটারের কোন অংশে তাদের নজর থাকে। তা এতদিন গবেষণার পর স্টার্ট বাটনের অবস্থান ঠিক করা হয়েছে। উইন্ডোজ ১১-এর ক্ষেত্রে স্টার্ট বাটন আছে স্ক্রিনের একেবারে মাঝখানে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







