ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৬:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

যে কাজটি করলে বাড়বে না ভুঁড়ির মেদ!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশেষজ্ঞরা বলছেন, ঈষদুষ্ণ গরম পানি আপনার শরীরে শুধু বাড়তি মেদ কমাবেই না, সঙ্গে শরীরের আরও নানান ধরনের সমস্যা থেকে দেবে মুক্তি। ভুঁড়ির আকার যদি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে, কিম্বা হজমের গণ্ডগোল সহ নানান রোগ জ্বালা আপনাকে ছেঁকে ধরে, তাহলে সকালে উঠে ঈষদুষ্ণ পানি পান করুন। দেখে নিন এর উপকারিতা।

হজম-

হজম শক্তি ভাল হতে শরীর শুধু ফিটই থাকে না, সঙ্গে ত্বকে একটি আলাদা জেল্লা আসে। রক্ত সঞ্চালনকে সঠিক রেখে হজম শক্তি বাড়াতে সাহায্য করে গরম পানি। ফলে খাওয়ার পর ঈষদুষ্ণ পানি পান করলে তা কাজে দেবে।

ওজন ঝরাতে-

খালিপেটে সকালে উঠে যদি ঈষদুষ্ণ পানি খেতে পারেন তাহলে মেদ কমতে বাধ্য। এটি অন্ত্রের সংকোচন রোধ করে। এছাড়াও সকালে শরীরের ভিতরের যে তাপমাত্রা থাকে তার সঙ্গে ভারসাম্য রাখতেই সকালে উঠে খালি পেটে গরম পানি উপকারি।

ওজন কমানোর সহজ টোটকা-

রাতে শোবার কিছু ঘণ্টা আগেও যদি হালকা গরম পানি পান করতে পারেন, তাহলে তা খুবই কার্যকরী ফল দেবে। এমনকি খাবার ৩০ মিনিট আগেও অল্প তাপমাত্রার গরম পানি পান করতে পারেন। এতে মিলবে ফল।

সর্দি কাশি-

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ঈষদুষ্ণ পানি খুবই উপকারি। এই পানি পান করলে দ্রুত ফ্যাট যেমন কমে, তেমনই কাশির সমস্যা থাকলে সকালে উঠেই ঈষদুষ্ণ পানি পান করলে বিভিন্ন সমস্যা কেটে যেতে পারে।

দাঁতের শিরশিরানিতে-

অনেক সময় ঠাণ্ডা কিম্বা মিষ্টি কিছু খেলে দাঁতে একটা শিরশিরানি থেকে যায়। তখন দারুন কাজ দেয় এই ঈষদুষ্ণ পানি। এতে দাঁতে লেগে থাকা জীবাণু পরিষ্কার হয়, ব্যথা কম হয়। কেটে যায় অস্বস্তি। সুত্র : হিন্দুস্থান টাইমস।