যে প্রোটিন গ্রহণে বাড়ে ক্যানসারের ঝুঁকি
হেলথ ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ১১ জানুয়ারি ২০২৬ রবিবার
ছবি: সংগৃহীত
আপনার শরীরের নানা কাজকর্মের জন্য ‘টিএকে১’ প্রোটিন দরকার। সে না থাকলেই বরং বিপদ। কোষের জন্ম, বেড়ে ওঠা— এমনকি তার ক্ষত সারানোর কাজেও সাহায্য করে সে। অথচ সেই প্রোটিনই যখন তার রূপ বদলে ফেলে, তখন সে মানবদেহের পক্ষে হয়ে ওঠে ভয়ঙ্কর। নানা ধরনের ক্যানসার কোষের জন্ম ও তাদের বাড়বৃদ্ধিতে সে হয়ে ওঠে অত্যন্ত সহায়ক। কারণ ক্যানসার কোষকে আগলে রাখছে সেই প্রোটিন। বাঁচাচ্ছে ওষুধের কবল থেকেও। এবার সেই প্রোটিনকেই খুঁজে বার করলেন গবেষকরা। মানবদেহের সেই বিশেষ প্রোটিন হচ্ছে ‘টিএকে১’। তাকে বেঁধে ফেলে কিংবা নিষ্ক্রিয় করে দিয়ে ক্যানসার বাড়বৃদ্ধি বন্ধ করার পথ দেখালেন বিজ্ঞানীরা।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং অস্ট্রেলিয়ার অলিভিয়া নিউটন-জন ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের যৌথ গবেষণায় দাবি করা হয়েছে, ‘টিএকে১’ প্রোটিনই ক্যানসারের কোষগুলোকে বেঁচে থাকতে সাহায্য করে। সুকৌশলে তাদের আড়াল করে রাখে, যাতে ওষুধ ক্যানসার কোষ অবধি পৌঁছাতে না পারে।
এ বিজ্ঞানীরা বলছেন, প্রোটিনটি ক্যানসার কোষের চারধারে শক্তিশালী বর্ম তৈরি করে ফেলে। এমনকি কেমোথেরাপি বা রেডিওথেরাপির সময়ে এই প্রোটিন ক্যানসার কোষগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে থাকে। তাদের বিভাজনেও সাহায্য করে। তাই শরীরের কোথাও ক্যানসার কোষের জন্ম হলে তা খুব তাড়াতাড়ি বেড়ে গিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে।
‘টিএকে১’ প্রোটিনটি যতদিন না রাসায়নিক বদল হচ্ছে, ততদিন ঠিক থাকে। কোষের ক্ষত মেরামতেও সাহায্য করে থাকে। কিন্তু যে মুহূর্ত থেকে তার ভেতরে বদল আসতে থাকে, তখন থেকেই সে সুস্থ কোষগুলোর শত্রু হয়ে ওঠে। শরীরের রোগপ্রতিরোধকারী টি-কোষের সঙ্গেও সমানে টক্কর দিতে পারে সেই প্রোটিন।
গবেষকরা বলছেন, যখন ক্যানসার কোষের বিভাজন শুরু হয়, তখন শরীরের নিজস্ব প্রতিরোধী কোষগুলো সক্রিয় হয়ে ওঠে। তার মধ্যে একটি হলো— টি-কোষ, যারা ছুটে গিয়ে ক্যানসার কোষগুলোকে আক্রমণ করতে শুরু করে। কিন্তু এই প্রোটিনটি সে কাজে বাধা দেয়। উল্টে টি-কোষের সঙ্গে লড়াই করে ক্যানসার কোষগুলোকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। তাই এই প্রোটিনকে জব্দ করতে পারলেই ক্যানসারের বৃদ্ধি ধীর গতিতে হয় ও সহজেই চিকিৎসায় সেগুলোকে বিনষ্ট করা যায় বলেই জানান গবেষকরা।
‘সেল রিপোর্ট’ জার্নালে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, এমন ওষুধ তৈরি হচ্ছে, যা প্রোটিনকে নিষ্ক্রিয় তো করবেই, ক্যানসার কোষগুলোকেও ধ্বংস করবে। আপাতত ইঁদুরের ওপর পরীক্ষায় সাফল্য পাওয়া গেছে। মানুষের শরীরে পরীক্ষা নিরীক্ষার পরেই এ ব্যাপারে বিশদ তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন গবেষকরা।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




