যে ফল খেলে নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি কমে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
প্রতিনিয়ত বাড়ছে স্তন ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকদের মতে, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়। এই টিউমার রক্তনালীর লসিকা (কোষ-রস) ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাকেই স্তন ক্যানসার বলা হয়।
এই স্তন ক্যানসারের আশঙ্কা কমাতে বেশ কিছু ফল উপকারি ভূমিকা রাখে। এমনই একটি ফল ডালিম বা বেদানা। বিশেষজ্ঞদের মতে, বেদানা শরীরের রক্ত তৈরিতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে।
ডালিমে বিভিন্ন ধরনের গুণ আছে। নানা ধরনের পুষ্টি উপাদান রয়েছে লাল রঙা এই রসালো ফলে। এতে আছে ভিটামিন, ফোলেট, পটাশিয়াম। পাশাপাশি নানা রকম অ্যান্টি-অক্সিড্যান্টের উৎস ডালিম। সবমিলিয়ে স্বাস্থ্যের জন্য বেশ উপকারি এটি।
ডায়াবেটিস দূরে রাখে ডালিম। কমায় প্রদাহ। বেদানা খেলে স্মৃতিশক্তি প্রখর হয়। সেসঙ্গে দেহের রক্তের অভাবও পূরণ হয়। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি। চিকিৎসকদের মতে, বেদানায় প্রচুর পরিমাণে ভিটামিন কে, ভিটামিন সি এবং ভিটামিন বি-সহ ফাইবার রয়েছে।
এছাড়াও বেদানা বা ডালিমে রয়েছে পটাশিয়াম, জিংক ওমেগা ৬, ফ্যাটি অ্যাসিড-এর মতো প্রচুর মিনারেল। এই উপাদানগুলো শরীরকে এনার্জিটিক রাখতে সাহায্য করে। এই ফলটি ডিহাইড্রেশন রোধ করতেও সক্ষম। কেননা বেদানা শরীরের পানির ঘাটতি পূরণ করে।
তবে নারীদের জন্য এই ফল খাওয়া আরও কয়েকটি কারণেও জরুরি। স্তন ক্যানসারের কোষের মৃত্যু ঘটতে পারে এই ফলের জন্য। অর্থাৎ স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে নারীদের অবশ্যই এই ফল খাওয়া উচিত।
২০১১ সালে ইজরায়েল মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র এমন তথ্যই জানাচ্ছে। এছাড়া নারীদের রিউমাটয়েড আর্থরাইটিসের মতো অসুখও হওয়ার প্রবণতা বেশি থাকে। এটিও কমতে পারে বেদানার প্রভাবে। এমনকী, নারীদের ওজন কমানোর ক্ষেত্রেও তুলনায় বেশি কার্যকর এই ফল। সাম্প্রতিক গবেষণা এমনটাই বলছে।
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস







