যে ৫টি অভ্যাসে বাড়ছে ডায়াবেটিস
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০২ এএম, ১৬ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
যারা বাড়িতে থাকেন, তাদের কাজ কম বা বেশি যাই হোক না কেন, সাধারণত তাদের এক জায়গায় বসে থাকার সুযোগ কম হয়। একজন সুস্থ মানুষ অন্তত এক ঘণ্টায় একবার জায়গা পরিবর্তন করেন।
কিন্তু কর্পোরেট বা বেসরকারি সংস্থায় যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে এই চিত্রটা ভিন্ন। লক্ষ্য পূরণ ও সময়ের মধ্যে কাজ শেষ করার চাপে তারা প্রায়শই এক জায়গায় একটানা বসে কাজ করেন, এমনকি ডেস্কেই খাবার খান। এর ফলে দৈনন্দিন সুস্থ রুটিনগুলো ব্যাহত হয়। লন্ডন প্রবাসী চিকিৎসক কর্ণ রাজন বলছেন, অফিসে নিয়মিত কাজ করা ব্যক্তিদের কিছু অভ্যাস তাদের ক্রমশই ডায়াবেটিসের দিকে ঠেলে দিচ্ছে।
চিকিৎসক কর্ণ রাজনের মতে, অফিসের কর্মীদের যে ৫টি অভ্যাস তাদের ডায়াবেটিসের ঝুঁকিতে ফেলছে, তা সহজ ভাষায় নিচে তুলে ধরা হলো:
১. দীর্ঘক্ষণ একটানা বসে থাকা
সম্প্রতি এক বিজ্ঞানী বলেছেন, ‘বসে থাকাটাই এখন নতুন ধূমপান’ এর মতো ক্ষতিকর। অফিসের কাজের চাপে কর্মীরা ৬-৮ ঘণ্টা একটানা বসে থাকেন, শুধু শৌচাগারে যাওয়ার সময় ছাড়া ওঠেন না। এই নিষ্ক্রিয়তা শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা বাড়লেও ইনসুলিন তা ভাঙতে পারে না এবং শর্করার মাত্রা বাড়তে থাকে, যা ডায়াবেটিসের অন্যতম কারণ।
২. অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
কাজের চাপে পুষ্টিকর খাবারের বদলে অনেকেই প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, মিষ্টি এবং অতিরিক্ত চিনিযুক্ত পানীয় বেশি খান। এতে ক্যালোরি, চিনি এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা ওজন বাড়ায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।
৩. পর্যাপ্ত বা অনিয়মিত ঘুম
কাজের চাপ বা রাতে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে অনেকেরই ৬-৭ ঘণ্টা ঘুম হয় না। অপর্যাপ্ত ঘুম শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং ইনসুলিনের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়, ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
৪. সকালের নাস্তা (প্রাতরাশ) না করা
অফিসে যাওয়ার তাড়া এবং সময় বাঁচানোর জন্য অনেকেই সকালের নাস্তা না করেই অফিসে যান। দীর্ঘ সময় পেট খালি থাকলে ইনসুলিনের কাজ ব্যাহত হয়। ইনসুলিন কাজ না করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে।
৫. অতিরিক্ত মানসিক চাপ
কাজের চাপ থেকে মানসিক চাপ তৈরি হয়, যা শরীরে কর্টিসল (স্ট্রেস হরমোন)-এর মাত্রা বাড়িয়ে দেয়। এই হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় এবং মিষ্টি ও নোনতা খাবার খাওয়ার প্রবণতা বাড়িয়ে তোলে, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬








