যে ৫ খাবার না ছাড়লে ওজন কমানো যাবে না
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ওজন কমানো মোটেই সহজ কোনো কাজ নয়। একবার ওজন বাড়তে শুরু করলে তার লাগাম টেনে ধরা মুশকিল হয়ে পড়ে অনেকের জন্যই। পরিমিত খাবার খেয়ে, শরীরচর্চা ও পরিশ্রম করে ওজন কমানোর চেষ্টা করা হয়। কিন্তু আপনার এতসব চেষ্টাও বিফল হতে পারে যদি আপনি কিছু খাবার খাওয়া না ছাড়তে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী-
কোমল পানীয়
কোমল পানীয় খেতে নিশ্চয়ই ভালোলাগে? কিন্তু এতে থাকে প্রচুর চিনি। সেইসঙ্গে এই পানীয়ে নেই কোনো পুষ্টিগুণও। কোমল পানীয় খেলে তা শরীরে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। সেইসেঙ্গ এ ধরনের পানীয় ক্ষুধাও বাড়িয়ে দেয়। যে কারণে খাওয়ার পরিমাণ বেড়ে যায়। ফলস্বরূপ ওজন বাড়তে থাকে দ্রুত।
ফ্রেঞ্চ ফ্রাই
ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না পছন্দ করেন! এই মুখরোচক খাবার সবার কাছেই লোভনীয়। কিন্তু খেতে যতই ভালোলাগুক ওজন কমানোর চেষ্টা করলে এই খাবার একেবারেই বাদ দিতে হবে তালিকা থেকে। এনসিবিআই-এর প্রতিবেদন অনুযায়ী, এই খাবারে ওজন তো কমবেই না বরং বাড়তে পারে। এতে কোনো ফাইবার নেই। সেইসঙ্গে রয়েছে উচ্চ মাত্রায় লবণ। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয় ডুবো তেলে। সেই তেল শরীরে ফ্যাট বৃদ্ধি করে। তাই ওজন কমাতে চাইলে এই খাবার বাদ দিতে হবে।
বেকারির খাবার
বেকারির খাবার যেমন জ্যাম, জেলি, ক্রিম দেওয়া বিস্কুট, কুকিজ, কেক, ডোনাটে থাকে প্রচুর মিষ্টি। এ ধরনের খাবার ময়দা দিয়ে তৈরি হয়। সেইসঙ্গে এসব খাবারে থাকে স্যাচুরেটেড ফ্যাট। এসব উপাদান শরীরে প্রদাহ তৈরি করতে পারে। এ ধরনের খাবার ওজনও বৃদ্ধি করে। তাই ওজন কমাতে চাইলে এ জাতীয় খাবার একেবারেই বাদ দিতে হবে।
রেডমিট
আমাদের যেকোনো আয়োজনে মাংসের বিভিন্ন পদ থাকেই। মাংস ছাড়া বিভিন্ন উৎসবের খাবারও অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু রেডমিটে থাকে অনেকটা স্যাচুরেটেড ফ্যাট। পাশাপাশি এই মাংস শরীরে প্রদাহ তৈরি করতে পারে। অতিরিক্ত রেডমিট খেলে তা কোলেস্টেরল বাড়িয়ে রক্তনালীতে বাধা তৈরি করে। তাই ওজন কমাতে চাইলে রেডমিট খাওয়ার লাগাম টানুন।
মদ্যপান
মদে রয়েছে হাই ক্যালোরি, এমনটাই জানানো হয়েছে এনসিবিআই-তে প্রকাশিত এক গবেষণায়। এক মিলিগ্রাম মদে থাকে প্রায় ৭ ক্যালোরি। সেইসঙ্গে এই পানীয় ক্ষুধা বাড়িয়ে দেয়। সেইসঙ্গে এই পানীয়ের কোনো পুষ্টিগুণও নেই। চিকিৎসাবিজ্ঞান বলছে, এই পদার্থ মেটাবলিজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, সেইসঙ্গে লিভারের ক্ষতি করে। তাই মদ্যপানের অভ্যাস থাকলে তা বাদ দিন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








