যে ৫ ধরনের পুরুষের সঙ্গে প্রেম করবেন না
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। তাদের মধ্যে কেউ আপনার জন্য ভালো আবার কেউ ভালো নয়। আর জীবনে এমন মানুষকেই রাখা উচিত যারা আপনার জন্য ভালো। কারণ যারা আপনার সঙ্গে আছেন তারা জীবনে অনেক প্রভাব ফেলে। তাই প্রেমের ক্ষেত্রে এসব বুঝে-শুনেই প্রেম করা ভালো। জেনে নিন কোন ৫ ধরনের পুরুষের সাথে প্রেম করবেন না-
স্বার্থপর
যদি সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, আপনার প্রতি আগ্রহ কম দেখায় তাহলে বুঝে নিতে হবে সে স্বার্থপর। স্বার্থপর ব্যক্তি অন্যদের খুশি রাখতে পারে না। কারণ তারা বেশিরভাগ সময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। তাই এ ধরনের পুরুষের সঙ্গে প্রেম করা উচিত নয়।
মিথ্যাবাদী
যেসব মানুষ মিথ্যা বলে তারা কোনোভাবেই বিশ্বাসের যোগ্য নয়। তারা সব সময় আপনাকে অন্ধকারে রাখবে। আবার যেকোনো সময় ধোকাও দিতে পারে। যা আপনার জন্য পরবর্তীতে বেদনার হবে। তাই এ ধরনের পুরুষকে এড়িয়ে চলাই ভালো।
প্লে -বয়
যতটুকু সম্ভব এই ধরনের পুরুষকে জীবনে না রাখাই ভালো। এরা আপনার জন্য ভয়াবহ হতে পারে। যখন দেখবেন কোনো প্রতিশ্রুতি দিয়ে রাখছে না, পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে না। তখন বুঝবেন সে এই ধরনের, তার সাথে প্রেমে জড়ানোর চিন্তা না করাই ভালো।
সবার সঙ্গে তাল মিলিয়ে চলে যারা
যারা সবার সঙ্গে তাল মিলিয়ে চলে তাদের সঙ্গে না আগানোই ভালো। কারণ তারা অন্যান্য নারীর সঙ্গেও তাল মিলিয়ে চলার চেষ্টা করে। একজনকে বিরক্ত লাগলে তারা অন্যজনের সঙ্গে কথা বলে। তাই এমন কাউকে নিয়ে না ভাবাই ভালো।
যারা নিয়ন্ত্রণ করতে চায়
যদি কেউ আপনি কী পরবেন, কোথায় যাবেন- সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় তারা বেশিরভাগই টক্সিক হয়ে থাকেন। তাদের সঙ্গে থাকলে আপনার জীবনে ঝগড়ার মতো নানা ঝামেলা চলতেই থাকবে। তাই এ ধরনের ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে নিজের বিপদ ডেকে আনবেন না।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

