যে ৫ স্টেশনে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ এএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
আগামী ৩ মে পবিত্র ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টার কিছু সময় পর কমলাপুর রেলস্টেশনের দুইপাশ মিলিয়ে ২৬টি কাউন্টারে একসঙ্গে টিকিট বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে একটি কাউন্টের শুধুমাত্র নারী ও প্রতিবন্ধীদের টিকিট দেওয়া হচ্ছে। এদিকে একই সময় কাউন্টারগুলোর পাশাপাশি অনলাইনেও ৫০ শতাংশ টিকিট বিক্রি শুরু হয়েছে।
সরেজমিনে দেখা যায় স্টেশানগুলোতে টিকিটপ্রত্যাশী মানুষের দীর্ঘ লাইন রয়েছে। কাঙ্ক্ষিত টিকিট পেতে কেউ শুক্রবার (২২ এপ্রিল) রাতে, কেউ সেহেরির পর এসে লাইনে দাঁড়িয়েছিলেন। তাদের অপেক্ষার অবসান শেষে কমলাপুর থেকে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলো।
ঈদ উপলক্ষে ২৭ এপ্রিল থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হবে। কমলাপুর স্টেশনে ঈদের টিকিট কেনায় যাত্রীদের ভিড় সামলাতে এবার রাজধানীর ৫টি কেন্দ্রে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর ফলে অঞ্চলভেদে এসব স্টেশন থেকে ঈদ যাত্রার অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা।
যে ৫টি স্টেশনে টিকিট বিক্রি করা হবে সেগুলো হচ্ছে, কমলাপুর রেল স্টেশন, তেজগাঁও স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ঢাকা বিমানবন্দর স্টেশন ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)।
রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সকল আন্তঃনগর ট্রেনের টিকিট করা হচ্ছে।
বিমানবন্দর স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট।
ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড়া এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া স্টেশন (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
১৩ এপ্রিলের সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী জানান, এবার যাত্রীদের এনআইডি/জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শনপূর্বক টিকিট ক্রয় করতে হবে। এসব ব্যতীত অন্য কোনো পরিচয়পত্র দিয়ে ট্রেনের টিকিট কাটা যাবে না।
অন্যদিকে ২৯ এপ্রিল থেকে ঈদযাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।
মন্ত্রী বলেন, ঈদের এ বিশেষ ট্রেনগুলো নিয়মিত চলাচল করা ট্রেনগুলোর পাশাপাশি চলবে। আগামী ২৯ এপ্রিল থেকে ঢাকা হতে বিভিন্ন রুটে চলাচল করবে। ঈদের আগে ১ মে পর্যন্ত এবং ঈদের পর ৮ মে পর্যন্ত চলবে বিশেষ ট্রেন।
রেলমন্ত্রী জানান, ঈদের আগে ১ মে পর্যন্ত খুলনা স্পেশাল (মৈত্রীর রেক দিয়ে) খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করবে। ঈদের দিন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার শোলাকিয়া স্পেশাল-১ ও শোলাকিয়া স্পেশাল-২ চলবে।
অপরদিকে, ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত এবং ঈদের পর ৪ থেকে ৮ মে পর্যন্ত ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ স্পেশাল চলবে। একই সময় চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রামে চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২ চলবে।
অগ্রিম টিকিট বিক্রি চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আরও বলেন, ২৩ এপ্রিল টিকিট বিক্রি হবে ২৭ এপ্রিলের ট্রেনের, ২৪ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিলের টিকিটে ২৯ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিটে ৩০ এপ্রিল, ২৭ এপ্রিল ১ মের ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
এদিকে ঈদযাত্রায় ৭ দিন আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। এতে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন ‘বিশেষ ট্রিপ’ হিসেবে পরিচালিত হবে। তবে ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











