ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৬:৫৩:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, গ্রেপ্তার অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার

যৌতুকের দাবি ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জাকির হোসেন। রাজধানীর রমনা থানায় আজ শনিবার রাতে তার স্ত্রী ডা. ফাতেমা জাহান বারী একটি মামলা দায়ের করেন। পরে নিজ বাসা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘যৌতুকের কারণে মারধর ও নির্যাতনের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জাকির হোসেনের স্ত্রী একটি মামলা দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে নিজ বাসা থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘আগামীকাল রোববার জাকির হোসেনকে আদালতে পাঠানো হবে।’