যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছে ৮১ শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছে বাংলাদেশের ৮১ শিশু।
সোমবার (১৭ জানুয়ারি) আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।
আসক জানায়, আত্মহত্যা করা শিশুদের মধ্যে ৮ জনের বয়স ৭ থেকে ১২ বছর। ৬৬ শিশু ১৩ থেকে ১৮ বছরের। বাকিদের বয়স সুনির্দিষ্টভাবে জানা না গেলেও তা ১৮ বছরের কম। তবে মামলা হয়েছে মাত্র ১৯ জনের মৃত্যুর ঘটনায়।
দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নানা কারণে মোট ৫৯৬ জন শিশু মারা গেছে। এসব ঘটনায়, মোট ২৩৫টি মামলা হয়েছে।
নিহত শিশুদের মধ্যে ৩১ জনকে বিভিন্ন জায়গা থেকে তুলে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১১২ শিশু গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনে মারা গেছে ১২৭ জন শিশু।
আসকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত শিশুদের মধ্যে ১৭ জনকে এসিড ছুঁড়ে হত্যা করা হয়। নিখোঁজ হওয়ার পর উদ্ধার হয়েছে ১২৪ জন শিশুর মরদেহ।
আসক জানায়, প্রতিবেদনটি প্রস্তুতের জন্য তারা দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, সমকালসহ বেশ কয়েকটি বাংলা, ইংরেজি দৈনিক এবং নিউজ পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করেছে।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস


