ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২২:৫৫:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ রোববার রংপুর পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর হয়ে আজ রবিবার সকাল ১১টার দিকে রংপুরে পৌঁছান তিনি। এ সফরকালে তিনি দুইটি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন শেখ হাসিনা। এছাড়া একই দিনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।

এসব জনসভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের জাতীয় নেতারা, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা ও জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা।