রঙিন অ্যাকুরিয়াম ফিসে উদ্যোক্তা রিতির সফলতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
হাবিবা আক্তার রিতি
হাবিবা আক্তার রিতি বয়সে একেবারে তরুণ। বিয়ের পরই পাশ করেছেন এইচএসসি। বয়সে তরুণ একজন নারীর জন্য সংসার সামলানো যেখানে অনেক কঠিন। এমন পরিস্থিতির মধ্যে উদ্যোক্তা হওয়া রিতির জন্য ছিল আরো অনেক কঠিন এবং দুঃস্বপ্নের মতো।
অদম্য ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম মানুষের সাফল্যের অন্যতম চাবিকাঠি। রিতি যার অন্যান্য উদাহরণ সৃষ্টি করেছেন। ২০২২ সালে শখের বশে একটি অ্যাকুরিয়াম ও ৫ টি রঙিন অ্যাকুরিয়াম ফিস কিনে বাসায় লালন পালন শুরু করে। এরপর অ্যাকুরিয়ামের ওই মাছগুলো বাচ্চা দিলে বাণিজ্যিকভাবে উৎপাদন করার উদ্যোগ নেয় রিতি।
মাত্র আড়াই বছরের ব্যবধানে একজন সফল উদ্যোক্তা হিসেবে আত্ম প্রকাশ করেন তিনি। রঙিন অ্যাকুরিয়াম ফিস ও কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করে রিতির মাসিক আয় এখন দেড় লাখ টাকা।
হাবিবা আক্তার রিতি খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। স্বামী মেহেদী হাসান ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টার্স এ পড়ছেন।
রিতি প্রথমেই তার বসতবাড়ির সাথেই একটি প্রিন্সেস অ্যাকুরিয়াম নামে একটি অ্যাকুরিয়াম এর দোকান দেয়। এর সাথে বসতবাড়ির পাশে প্রায় এক বিঘা জমির উপর রঙিন অ্যাকুরিয়াম ফিস উৎপাদন করার জন্য একটি উন্নত মানের হ্যাচারি তৈরি করেন।
হ্যাচারির মধ্যে বড় বড় সাইজের ১৩ টি ট্যাংকি (হাউজ) রয়েছে। প্রতিটি ট্যাংকিতে আলাদা আলাদা মাছের ব্রিডিং করানো হয়। মা মাছ এবং বাচ্চা মাছগুলো যাতে সুস্থ সবল থাকে এজন্য হ্যাচারিতে পানি পরিবর্তন এবং অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে।
রিতি নিজেই প্রতিদিন মাছের যত্ন নেয় এবং খাবার দেয়। বর্তমানে হ্যাচারিতে ফেন্সি, গাপ্পি, মলি জেব্রা, ফাইটার, এঞ্জেল, টেটরা, গোল্ড ফিস, শর্টটেল, শ্রীম্প ও লবেষ্টার সহ বিভিন্ন প্রজাতির রঙিন অ্যাকুরিয়াম ফিস উৎপাদন হচ্ছে।
উৎপাদিত রঙিন ফিস খামারে নিতে আসা ক্রেতাদের কাছে যেমন বিক্রি করে, তেমনি অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। অ্যাকুরিয়াম এবং রঙিন অ্যাকুরিয়াম ফিস বিক্রি থেকে মাসিক আয় করছে এক লাখ টাকা।
পাশাপাশি তিনি উৎপাদন করছেন কোয়েল পাখির বাচ্চা। এলাকায় প্রচুর চাহিদা রয়েছে কোয়েল পাখির বাচ্চার। কিন্তু বাচ্চা উৎপাদনকারী তেমন কেউ না থাকায় রিতির খামারে উৎপাদিত বাচ্চা এলাকার চাহিদা পূরণে একমাত্র ভরসা। কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করে মাসিক আয় করছেন ৫০ হাজার টাকা।
রিতির রঙিন অ্যাকুরিয়াম ফিস ও কোয়েল পাখির বাচ্চা উৎপাদন কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। প্রতিদিন বিভিন্ন শ্রেণির মানুষ তার এ কার্যক্রম দেখতে আসে। এ কাজ দেখে উদ্দোক্তা হওয়ার জন্য শিক্ষিত বেকার তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
হাবিবা আক্তার রিতি বলেন, আমার শুরুটা হয়েছে শখ থেকেই। শখের বশে একটি অ্যাকুরিয়াম এবং ৫ টি রঙিন মাছ দিয়ে শুরু করেছিলাম। মাছগুলো বাচ্চা দেওয়ার পর নিজের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
তিনি বলেন, এরপর বাণিজ্যিকভাবে পরিকল্পনা নিয়ে বড় পরিসরে শুরু করি। এলাকায় প্রচুর চাহিদা থাকায় রঙিন ফিসের জন্য হ্যাচারি নির্মাণ করি এবং কোয়েল পাখির বাচ্চা উৎপাদনের জন্য একটি মেশিন কিনি। সরাসরি খামার এবং অনলাইনের মাধ্যমে রঙিন মাছ সারাদেশে সরবরাহ করা হয়। বর্তমানে প্রতিমাসে দেড় লাখ টাকা আয় হচ্ছে।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন


