রথীশ চন্দ্রের মৃতদেহ উদ্ধার, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২৮ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার
পাঁচদিন ধরে নিখোঁজ রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিকের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে মঙ্গলবার মধ্যরাতে। স্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী রংপুরের নির্মাণাধীন একটি বাড়িতে বালু চাপা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে র্যাব।
র্যাব ১৩-এর কর্মকর্তা মেজর আরমিন রাব্বী জানান, রথীশ চন্দ্র ভৌমিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি মৃতদেহের বিষয়ে তথ্য দেন। তিনি জানান, রংপুর শহরে তাজহাট মোল্লা পাড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
এরপর তার স্ত্রী এবং ছোট ভাই মৃতদেহ শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে র্যাবের ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে রথীশ চন্দ্র ভৌমিকের স্ত্রী জড়িত থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, রথীশ চন্দ্র ভৌমিকের স্ত্রী দীপা ভৌমিক এবং তার একজন সহকর্মীকে আটকের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী, তাদের বাড়ির কাছেই তাজহাট মোল্লা পাড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ির টয়লেটের স্লাবের পেছনে খোঁড়া গর্তের ভেতর থেকে রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
এই বাড়িটি ওই সহকর্মীর একজন আত্মীয়ের বাড়ি বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যে পুলিশের সন্দেহ, অ্যাডভোকেট ভৌমিককে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।অ্যাডভোকেট ভৌমিকের স্ত্রী এবং তার সহকর্মীর মধ্যে থাকা সম্পর্কের কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হবার পর থেকে এ পর্যন্ত মোট নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সোমবার দীপা ভৌমিকের একজন সহকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার র্যাব গ্রেপ্তার করে দীপা ভৌমিককে। এরপর তার দেয়া তথ্যেই মিলেছে রথীশ চন্দ্র ভৌমিকের মৃতদেহের সন্ধান।
রংপুরের জাপানি নাগরিক হোশি কুনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকারি কৌঁসুলি রথীশ চন্দ্র ভৌমিককে শুক্রবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবার পুলিশের কাছে অভিযোগ করে।
সে সময় তার স্ত্রী দীপা ভৌমিক জানিয়েছিলেন, শুক্রবার ভোর ৬টার দিকে রথীশ চন্দ্র বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন জানালেও পরে তার কোন খোঁজ মেলেনি। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
রথীশ চন্দ্র ছিলেন রংপুর আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর বিভাগের ট্রাস্টি, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সংগঠনেরও প্রথম সারির নেতা।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











