রপ্তানি বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রপ্তানি বৃদ্ধিতে নতুন নতুন বাজার বাড়াতে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পণ্য রপ্তানির পাশাপাশি সেবা খাতের সম্প্রসারণ ও রপ্তানিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
জাতীয় রপ্তানি ট্রফি প্রদান উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
দেশের সর্বোচ্চ রপ্তানিকারকদের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি’ প্রদান করায় বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, এর ফলে রপ্তানিকারকরা আরও অনুপ্রাণিত হবেন। পাশাপাশি এ স্বীকৃতি রপ্তানি বৃদ্ধিতে দেশের কৃতি রপ্তানিকারকদের অধিকহারে রপ্তানি আয় বাড়াতে গতি সঞ্চার করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান আওয়ামী লীগ সরকার ব্যবসা-বান্ধব পরিবেশ বজায় রেখে দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের সরকার ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে এবং করোনাকালে ১ লাখ ৮৭ হাজার ৬৭৯ কোটি টাকার প্রণোদনা দিয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় ২০০৫-২০০৬ অর্থবছরের রপ্তানি আয় ১০.৫২ বিলিয়ন মার্কিন ডলার থেকে গত অর্থবছরে ৪৫.৭৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের গতিশীল নেতৃত্ব দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে বিশ্ব পরিমণ্ডলে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। এজন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান, মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এডিজি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি খাতের বিকাশে বিভিন্ন প্রকার সহায়ক নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
বাণীতে প্রধানমন্ত্রী জাতীয় রপ্তানি ট্রফি ২০১৭-২০১৮ প্রদান করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং জাতীয় রপ্তানি ট্রফি প্রাপক সব প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি জাতীয় রপ্তানি ট্রফি ২০১৭-২০১৮ প্রদান অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











