রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নতুন বাজার বাড়াতে কাজ করছে সরকার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন বাজার বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, পণ্য রপ্তানির পাশাপাশি সেবাখাতের সম্প্রসারণ ও রপ্তানিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে আমাদের সরকার ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অনুকূল নীতি সহায়তা প্রদানের পাশাপাশি, বেসরকারি খাতকে মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রোববার (১৬ এপ্রিল) ‘জাতীয় রপ্তানি ট্রফি’ প্রদান উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০১৯-২০’ প্রদান অনুষ্ঠান হচ্ছে জেনে তিনি আনন্দ প্রকাশ করে পুরস্কারপ্রাপ্ত সব প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্য সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রপ্তানি বাণিজ্যের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে যেসব প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সফলতা দেখিয়ে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তাদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা হলে, নতুন পণ্য উদ্ভাবন ও বাজার সম্প্রসারণে তা সহায়ক হবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রেখে দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের সরকার ব্যবসায় নানা ধরনের প্রণোদনা প্রদান করে আসছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠনের সময় মোট রপ্তানি আয় ছিল ১৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা বিগত বছরসমূহে অব্যাহত নীতি সহায়তার ফলে কয়েক গুণ বৃদ্ধি পেয়ে ২০২১-২২ অর্থবছরে ৬০ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরের প্রথম জুলাই-ফেব্রুয়ারি পণ্য খাতের অর্জিত আয় ৩৭ দশমিক ০৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের রপ্তানি আয় ৩৩ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৯ দশমিক ৫৬ শতাংশ বেশি।
বাণীতে তিনি ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০১৯-২০’ এর সার্বিক সাফল্য কামনা করেন।
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক











