ঢাকা, শনিবার ০৭, মার্চ ২০২৬ ১৫:২৭:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকার বাতাসে দূষণ আজ কিছুটা কম রবিবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট বাতিল ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু ঐতিহাসিক ৭ মার্চ আজ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সেলিমা রহমান

রবিবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ৭ মার্চ ২০২৬ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য আগামী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে লিখিত নির্দেশনা ফিলিং স্টেশনগুলোকে দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

গত শুক্রবার রাজধানীর পরীবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে একথা জানান অনিন্দ্য ইসলাম অমিত।

ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ত্রিমুখী যুদ্ধ বেঁধে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আর এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সংকটের আতঙ্ক এখন পুরো রাজধানীজুড়ে। স্টেশনে স্টেশনে জ্বালানি তেলের জন্য ভিড় দেখা যাচ্ছে। এমনকি লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটছে কোনো কোনো স্টেশনে। শুধু তাই নয়; জ্বালানি বেশি সংরক্ষণ করারও চেষ্টা করছেন অনেকে।

জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই বলে জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। উদ্বিগ্ন হয়ে মজুদ না করে, যার যতটুকু প্রয়োজন তাই কিনুন।’

তেলের মূল্য যেন বৃদ্ধি না হয় সে ব্যাপারে সরকার সজাগ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে, চাপ সামলাতে বাংলাদেশে দাম সমন্বয় করা হতে পারে। যতটুকু সম্ভব তেলের দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার।’