রবীন্দ্রনাথের কবিতা-গান বাঙালির সংগ্রাম ও সংকটে প্রেরণার উৎস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০২ পিএম, ৮ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, রবীন্দ্রনাথের কবিতা-গান বাঙালির আন্দোলন, সংগ্রাম ও সংকটে প্রেরণার উৎস। তিনি লেখনির মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছেন। বিশ্বসাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র এবং বাংলা ও বাঙালির অহংকার রবীন্দ্রনাথ। তিনি ছিলেন শ্রমিক, কৃষক, শিশু- কিশোর সকলের আপনজন। শিশুদের জন্য রচনা করেছেন অসংখ্য কবিতা, ছড়া ও গান।
তিনি শিশুদের উদ্দেশ্য বলেন, শিশুদের রবীন্দ্রনাথকে জানার মাধ্যমে অসাম্প্রদায়িক ও মুক্তমনের মানুষ হিসেবে বড় হতে হবে।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, রবীন্দ্রনাথ দেশের উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করেছেন। প্রজাদের উন্নয়নে গ্রামীণ অর্থনীতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। কৃষিতে প্রযুক্তির ব্যবহার করেছিলেন আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে শহরের সকল নাগরিক সুবিধা গ্রামে পৌছে দিচ্ছেন। দেশজুড়ে গ্রামকে অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ খাদ্য উৎপাদনে সস্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে 'হৃদয় আমার নাচেরে আজিকে' শিরোনামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন।
বিশেষ অতিথির বক্তব্যে সচিব মো: হাসানুজ্জামান কল্লোল বলেন, আমাদের রবীন্দ্রনাথকে জানতে হবে। রবীন্দ্র রচনাবলীর মর্মবাণী বুঝতে হবে। রবীন্দ্রনাথ আমাদের দেশকে ভালোবাসতে ও দেশের জন্য জীবন দিতে শেখায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব রওশন আরা বেগম ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তারসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা পর্ব শেষে ছিল শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা রবীন্দ্রনাথের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











