রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু কাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫৭ এএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর যাত্রা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হচ্ছে কাল ঐতিহাসিক মুজিবনগর দিবসে। দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ায় সিরাজগঞ্জ তথা শাহজাদপুরবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
২০১০ সালের মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণার পরই কুষ্টিয়া ও শাহজাদপুরবাসী তাদের এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় থাকায় আঞ্চলিক বিবেচনায় শাহজাদপুরে স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা একাধিকবার শাহজাদপুরের বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ শেষে উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজায় রবীন্দ্রনাথের নিজস্ব গোচারণ ভূমিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করেন। এ স্থান থেকে তিনশত একর ভূমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
২০১৫ সালের ২৫ বৈশাখ শাহজাদপুরের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্ত্রীর জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ নামে একটি আইন পাস করা হয়।
২০১৭ সালের ১১জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রধান অধ্যাপক বিশ্বজিত্ ঘোষকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। উপাচার্য হিসেবে তিনি ১৫জুন যোগদান করেন। যোগদানের পর থেকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগসহ সকল কাজকর্ম শুরু করেন। আটমাসের মধ্যে শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের ভর্তি ও অবকাঠামো নির্মাণের জায়গা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন।
অবকাঠামো নির্মাণের জন্য একশত একর ভূমি নির্ধারণ হয়েছে। কিন্তু এখনো জমি হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলেও দরপত্রের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে অবকাঠামো নির্মাণ করা হবে। অবকাঠামো নির্মাণের আগ পর্যন্ত তিনটি কলেজের একাডেমিক ভবনে বিনাভাড়ায় শিক্ষাকার্যক্রম অব্যাহত থাকবে।
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে







