রমজানের প্রথম দিনেই গ্যাস সঙ্কটে রাজধানীবাসী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
রমজানের প্রথম দিনেই গ্যাস সংকটে পড়েছেন রাজধানীবাসী। যে কারণে সারাদিন রোজা রাখার পর পরিবারের সদস্যদের জন্য ইফতার তৈরি করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
রোববার (৩ এপ্রিল) দুপুরের পর রাজধানীর গ্রিন রোড ও ক্রিসেন্ট রোড এলাকায় গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। নিভু নিভু করে জ্বলছে চুলা। যে পরিমাণ গ্যাস চুলায় জ্বলছে তা দিয়ে ইফতারি তৈরি করার মতো অবস্থা নেই। এজন্য এসব এলাকার মানুষকে ইফতার দোকান থেকে কিনে আনতে হচ্ছে।
ক্রিসেন্ট রোডের ১০৩ নাম্বার বাড়ির বাসিন্দা আব্দুল জলিল জানান, আমার স্ত্রী দুপুরের পর জানায়, চুলায় গ্যাস সংকট। বিকেলের দিকে আবার স্ত্রী ফোন করে জানায়, ইফতার দোকান থেকে কিনে আনতে। এ গ্যাসে ইফতার বানানো সম্ভব হবে না।
শুধু আব্দুল জলিলের বাসা নয়, গ্যাস সংকটের কারণে এই এলাকার অনেক বাসাতেই ইফতার তৈরি করা যায়নি। ফলে তারা সবাই বাইরে থেকে ইফতার কিনেছেন। কেউ কেউ বাসায় থাকা কেরোসিনের স্টোভে ভরসা করছেন।
এই এলাকার বাসিন্দা শাহিনা খাতুন বলেন, বছরের অনেক সময়েই গ্যাস থাকে না, আবার যখন থাকে তখন গ্যাসের চাপ এতটাই ধীরগতি যে রান্না করা যায় না। কিন্তু আজ তো রমজান মাসের প্রথম দিন, সবাই বাসায় ইফতার বানাবে, আজকের দিনেও গ্যাসের এমন সংকট খুবই দুঃখজনক।
রাজধানীর গ্রিন রোড এলাকার বাসিন্দা আব্দুস সোবহান বলেন, গ্যাস থাকে না এটা দীর্ঘদিনের সমস্যা। তবে রমজান মাসেও গ্যাস থাকবে না এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। মাস গেলে ঠিকই গ্যাসের বিল দেই, কিন্ত রমজানের প্রথম দিন আমাদের ইফতার বাইরে থেকে কিনে আনতে হলো।
গ্যাস সংকটের নগরবাসীর এমন অভিযোগের বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেনকে কল করা হলেও তিনি তা ধরেননি।
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ






