রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩২ এএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১২ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান এই তথ্য।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মুখ্যসচিব বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ যাচাই করে দেখছে সরকার। কোনো অসাধু চক্র যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে নজর রাখতে জেলা উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও টিসিবির নানা কার্যক্রম এবং সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি আরও জোরদার করা হবে বলেও জানান মুখ্যসচিব।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, রমজানে বিদ্যুৎ-পানিসহ অন্যান্য সেবা স্বাভাবিক রাখার তাগিদও দিয়েছেন সরকারপ্রধান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। স্বল্প আয়ের মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রশাসন সক্রিয় রয়েছে। আসন্ন রমজানে সেই সক্রিয়তা আরও বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী।
এদিকে গেল ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি বেড়ে ৮.৭৮ শতাংশে দাঁড়িয়েছে। জানুয়ারিতে যা ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ।
রোববার (১২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকপরবর্তী ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
মূল্যস্ফীতি বাড়লেও অর্থনীতি ভালো অবস্থায় আছে বলে জানান প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, বর্তমানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, কমেছে আমদানি ব্যয়। রফতানি আয়ও বেড়েছে। বাজেট ঘাটতিও কমেছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত সাত মাস যাবত দেশে মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ওপরে রয়েছে। গত বছরের ডিসেম্বরের ৮.৭১ শতাংশের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৫৭ শতাংশে দাঁড়ালেও ফেব্রুয়ারিতে তা আবারও বেড়েছে। তবে গত বছরের আগস্টে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল, যা ছিল গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











