রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ বৃহস্পতিবার
পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের দুই দফায় ভর্তুকি মূল্যে পণ্য দেয়া হবে। প্রথম দফার বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)। এবারের বিক্রি কার্যক্রমে ভোজ্যতেল, মসুর ডাল, ছোলা ও চাল দেয়া হলেও থাকছে না চিনি ও পেঁয়াজ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য যেমন-ভোজ্যতেল ও ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলছে। পবিত্র রমজান উপলক্ষে প্রথম পর্বের বিক্রি কার্যক্রম সারাদেশে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রম নির্ধারিত ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
চলতি মাসের বিক্রি কার্যক্রমে থেকে একজন ফ্যামিলি কার্ডধারী ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা এবং ৫ কেজি চাল কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেল ১০০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, ছোলা ৫৫ টাকা ও চাল ৩০ টাকায় পাওয়া যাবে। তবে এ মাসের বিক্রি কার্যক্রমে থাকছে না চিনি ও পেঁয়াজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে ১ম পর্বের বিক্রয় কার্যক্রম চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি হাসিনা অয়েল মিল সংলগ্ন মাঠে সকাল ৯টায় উদ্ধোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
এ বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১২ অথবা ১৩ মার্চ। শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখ পরিবর্তন হতে পারে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








