রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
চট্টগ্রাম প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১১ এএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া ৫ বছর বয়সী শিশু মিসবাহকে মৃত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু মিসবাহ রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম বলেন, আনুমানিক ৩০ ফুট নিচে গর্তে শিশুটি পড়ে গিয়েছিল। বিশেষ যানের সাহায্যে মাটি কেটে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এর আগে বিকেলে শিশুটি নলকূপের গর্তে পড়ে যায়। ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।।
এর আগে বুধবার বিকেলে গর্তে পড়ে যাওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইট ব্যবহার করে গর্তের ভেতরে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করছেন। কেউ কেউ গর্তের ভেতরে একটি গাছ ঢুকিয়ে শিশুটিকে তা ধরে রাখার নির্দেশ দিচ্ছেন। তবে পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যানের সাহায্যে মাটি কেটে শিশুটিকে উদ্ধার করে।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিল দুই বছরের শিশু সাজিদ। ওই সময় ঘটনাটি সারা দেশে আলোচনা হয়েছিল। পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয়রা টানা ৩২ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ১১ ডিসেম্বর শিশুটিকে উদ্ধার করেছিল। ওইদিন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- মার্কিন কংগ্রেসম্যান ইলহানের ফোন জব্দ, স্বজনদের বিরুদ্ধে সমনজারি
- অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি
- অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ
- অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ
- মার্কিন কংগ্রেসম্যান ইলহানের ফোন জব্দ, স্বজনদের বিরুদ্ধে সমনজারি
- বিশ্ব ছাত্র দিবস আজ:শিক্ষার গুরুত্ব তুলে ধরার দিন
- অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি
- রাজিয়া সুলতানা: দিল্লীর প্রথম ও শেষ নারী শাসক
- দেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
- সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব
- ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- সিডনিতে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ফারিহার মুকুট জয়
- ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ
- তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাও
- ৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
- ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
- জেনে নিন সকালে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা











