রাঙামাটিতে ট্রাকচাপায় প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় ছাত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
রাঙামাটির ঘাগড়া এলাকায় ট্রাকচাপায় এশিচিং মারমা (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন। আহতদের মধ্যে থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালীর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে।
এশিচিং মারমা রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়নের পেরাছড়া গ্রামের থোয়াইচিং মারমার মেয়ে। সে রাঙামাটি সরকারী কলেজের অর্থনীতি সম্মান প্রথম বষের্র শিক্ষার্থী ছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার পুলিশ উপ পরিদর্শক হারুনর রশীদ বলেন, আ সকালে কাউখালী থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে রাঙামাটি শহরের দিকে আসছিলো। অটোরিকশাটি কলাবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এশিচিং মারমা মারা যান ও চালকসহ অন্য তিন যাত্রী আহত হয়।
এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে উদ্ধার ও ট্রাকে থাকা দুইজন শ্রমিককে আটক করা হয়েছে। তবে, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের লাশ রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান হারুনর রশীদ।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



