ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৩৫:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:২৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

রাজধানীর মাতুয়াইলে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। তার নাম আলা আমিন (১০)। সোমবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায় সে।

 

 

আলা আমিনের বাবার নাম আবদুর রশিদ। তাদের বাড়ি যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল বটগাছিয়ায়। আলা আমিন স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।

 

 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল বেলা ১১টার দিকে বাসার কাছে অটোরিকশার ধাক্কায় শিশুটি আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়।

 

 

রাতে তার অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।