রাজধানীতে আজ এ মাসের সর্বোচ্চ বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
রাজধানীতে আজ বৃহস্পতিবার এ মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আগামী সাতদিন রাজধানীসহ সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্র ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বঙ্গোপসাগরে সম্প্রতি সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার বিদায়ের পর স্বাভাবিক হয়ে উঠেছে আবহাওয়া। মোখার ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের আকাশ থেকে সব মেঘমালা ধাবিত হয়েছিল বঙ্গোপসাগরে। ফলে অস্বাভাবিক হয়ে পড়েছিল প্রকৃতি-আবহাওয়া। সরাসরি সূর্য কিরণের কারণে তাপমাত্রা বেড়েছিল। সেই সময় বাতাসের গতিপথও কিছুটা বদলে যায়, ফলে বৃষ্টির পরিমাণ হ্রাস পায়। তবে ঘূর্ণিঝড়ের পরে বঙ্গোপসাগর হতে দেশের আকাশে ভেসে আসা সজল মেঘমালার আধিক্য বৃদ্ধি পাচ্ছে। আসছে বৃষ্টি বলয়। এখন বাড়ছে বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও প্রবল বজ্রপাত প্রবণতা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহ জুড়ে হতে পারে বৃষ্টিপাত। গতকাল দেশের ৪০টি অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত-বজ্রপাত, ঝড় হয়েছে। আগামী সাতদিন সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্র ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে ৯টার দিকে চারদিক অন্ধকার হয়ে আসে। ঘন কালো মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় ঝোড়ো হাওয়া। এর সঙ্গী হয়ে আসে বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি চলতি মে মাসের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সপ্তাহ জুড়েই সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে ১৮ থেকে ২৩ মে পর্যন্ত। বৃষ্টি চলাকালীন সময়ে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের কিছু এলাকায় তীব্র কালবৈশাখী হতে পারে ও কিছু স্থানে ছোটখাটো টর্নেডো হওয়ার সম্ভাবনা থেকে যায়।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বর্ষার আগের এই সময় সাধারণত বৃষ্টিপাত তুলনামূলক বেশি হয়। দিনের তাপমাত্রা বেশি থাকায় কালবৈশাখী বাড়ছে। আগামী যে কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে, এই সময় দিন ও রাতের তাপমাত্রা সহনশীল অবস্থায় থাকবে। বৃষ্টির প্রবণতা কমে এলে তাপমাত্রা আবারও বাড়বে। কারণ এপ্রিল-মে আমাদের উষ্ণতম মাস।
এদিন ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল উত্তর-পশ্চিম দিক থেকে আসা মেঘ ঢাকার আকাশে পৌঁছাতে কয়েক ঘণ্টা লাগতে পারে। কিন্তু প্রত্যাশিত সময়ের আগেই মেঘ চলে আসে। মার্চ থেকে মে এই তিন মাস কালবৈশাখীর মৌসুম। স্বাভাবিক নিয়মে কালবৈশাখীর সময় বাতাস থাকতে পারে। কালবৈশাখী মেঘ উত্তর-পশ্চিমাংশে সৃষ্টি হয়ে পূর্ব-দক্ষিণ দিকে সরে যায়। সে সময় বাতাস ও বজ্রপাতের সম্ভাবনা থাকে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে। এ সময়ে শুধু ঈশ্বরদীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
গতকাল দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








