ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৪:০০:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি, কমেছে গরম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রচন্ড গরমে ভোগান্তির পর এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর। তবে আগস্ট মাস জুড়েই সারাদেশে ভ্যাপসা গরমের ভোগান্তি থাকবে, বলছে আবহাওয়া অফিস। 

সপ্তাহখানেক ধরে রাজধানীসহ সারা দেশে চলছিল দাবদাহ। তবে আজ শ্রাবণের ৪ তারিখ দুপুরের দিকের এই এক পশলা বৃষ্টি তাপপ্রবাহ পুরোটা না কমালেও এনেছে কিছুটা স্বস্তি।

দু থেকে তিনশ মিলিমিটারের মত ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। বৃষ্টি কম হলে স্বাস্থ্য ও খাদ্য উৎপাদন ঝুকির মধ্যে পড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও এ সময় চট্টগ্রামে ৬৫, কুতুবদিয়ায় ৩৯, সীতাকুন্ডে ৩৭, হাতিয়া ও পটুয়াখালীতে ৩৫ এবং তেঁতুলিয়ায় ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  

এদিকে রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর এবং নীলফামারী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সন্দ্বীপে সর্বনিন্ম ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল রাজশাহীতে  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দমমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ২৩ মিনিটে।