রাজধানীতে কমেছে ডেঙ্গুর প্রকোপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীতে কমতে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। গেল কয়েক দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমায় স্বস্তি নেমে এসেছে জনমনে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, সোহরাওয়ার্দী হাসপাতাল, হলি ফ্যামিলি হাসপাতালসহ রাজধানীর হাসপাতালগুলোতে গত দুদিনে ডেঙ্গু রোগী আগের তুলনায় বেশ কম ভর্তি হচ্ছে বলে জানা গেছে। যদিও বর্ষা শেষে ডেঙ্গুর প্রকোপ বন্ধ হওয়ার কথা জানিয়েছিল বিশেষজ্ঞরা।
এছাড়া পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মাত্র ৮ জন। এ নিয়ে জেলায় মোট ৩৭২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন ৩২৮ জন। এখন হাসপাতালে ভর্তি রয়েছে ৪৪ জন। এর মধ্যে পটুয়াখালীর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ৩১ জন এবং বাকিরা অন্যান্য উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে।
তবে মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮শ’ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে দুইজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছে, ৪৩৮ জন। বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ১৪৫ জন।
সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।
নড়াইল সদর হাসপাতালে ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে এই হাসপাতালে ১৫৮ জন রোগী সনাক্ত করা হয়।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?









