রাজধানীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:১৩ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার
রাজধানীর কল্যাণপুরে ফারজানা ইতি নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।আজ শনিবার রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা ঝালকাঠি জেলার রাজাপুরের শাহজাহান হাওলাদারের মেয়ে। তিনি কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ের পাশের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।
ফারজানা ঢাকার আরবান প্রাইমারি হেলথ কেয়ারে চাকরি করতেন। আর তার স্বামী শফিকুল ইসলাম সবুজ আবুল খায়ের গ্রুপের বিক্রয়কর্মী।
নিহতের মামাতো ভাই ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, আজ ভোরে সবুজ ফোন করে জানান ফারজানা অসুস্থ। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বোন অচেতন হয়ে বিছানায় পড়ে আছে। তার শরীরের বিভিন্ন জায়গায় পেটানোর দাগ রয়েছে।
এরপর জেরা করা হলে সবুজ পলানো চেষ্টা করেন। পরে তাকে আটক করে পুলিশে দেয়া হয় বলে জানান তিনি।
মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির জানান, ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এ ঘটনায় তার স্বামী সবুজকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম









