ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ৮:৫১:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

রাজধানীতে ঝড়ে নারীর মৃত্যু, আহত ৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৬ মে ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে ঝড়ে বহুতল ভবনের নির্মাণাধীন ওয়াল ভেঙে পড়ে রেশমা নামে (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।
রোববার (৫ মে) রাত ১০টার পর রাজধানীতে ঝড় শুরু হয়। ঝড়ের সময় রাজধানীর মোহাম্মদপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রুহান (৪), রাহাত (৭), রাফি (৯), রুমা (৩০), লুৎফা (৩৫), ফারুক (৪৫), লিমা (৩০)।
জানা গেছে, রোববার রাতে ১০টার পর ঝড়-বৃষ্টি শুরু হলে মোহাম্মদপুর ঢাকা উদ্যান সি ব্লকে ১৫ তলা ভবনের ১১ তলার নির্মাণাধীন ওয়াল ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় রেশমা নামে (৪০) এক নারীর মৃত্যু হয়। আর ওই পরিবারের ৭ জন আহত হন।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান বলেন, নিহত রেশমার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।