ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৩:০০:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৪৬ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী মারা গেছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীতে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিউল্লাহ জানান, মহাখালী আমতলী রেল লাইনে ট্রেনে কাটা পড়ে ওই নারী মারা গেছেন। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহত নারীর পরনে প্রিন্টের শাড়ি ছিলো।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।