ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৪:২৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

রাজধানীতে ডাস্টবিনে নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

রাজধানীর তেজগাঁওয়ের বাবুলবাগ এলাকার একটি ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একটি কন্যাশিশুর। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান জানান,বাবুলবাগ মাঠের পাশে একটি ময়লা ফেলার স্থানে (ডাস্টবিন) নবজাতকের মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। পরে সেখান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

নবজাতকের বয়স আনুমানিক একদিন হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।