ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৯:১৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে ডিমের দাম কমছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুদিনের ব্যবধানে রাজধানীতে ডিমের দাম হালিতে ৫ টাকা কমেছে, ডজনে কমেছে ১৫ টাকা পর্যন্ত। সরবরাহ বাড়ার কারণে দাম কমছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে বিভিন্ন আড়ত ও দোকানে অভিযানের ফলে ডিমের দাম কমে আসছে বলে মনে করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর রামপুরা, মালিবাগ ও সেগুনবাগিচা এলাকা ঘুরে দাম কমার চিত্র দেখা যায়।

এখন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৫৫ থেকে ১৬৫ টাকায়। দুদিন আগেও যা ১৮০ টাকা পর্যন্ত উঠেছিল। একদম পাড়া-মহল্লার দোকানে প্রতি পিস ডিম যেখানে ১৫ টাকা পর্যন্ত ছিল, সেটা আজ ১৩ টাকা ৭৫ পয়সায় দাঁড়িয়েছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।

হঠাৎ করেই ডিমের দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজার, কাপ্তানবাজার, মিরপুর এলাকাসহ ছয়টি টিম রাজধানীতে কাজ করছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

তিনি জানান, সকালে রাজধানীর তেজগাঁওয়ে মূল্যতালিকা না থাকার অভিযোগে এক আড়তে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের ফলে ডিমের দাম আরও কমবে বলে দাবি ভোক্তা অধিদপ্তরের।


সপ্তাহ দুয়েক ধরেই টালমাটাল ডিমের বাজার। একটি ডিম কিনতে ভোক্তার খরচ করতে হয় ১৫ টাকা পর্যন্ত, যা ডিমের দামে রেকর্ড।

প্রান্তিক খামারিরা বলছেন, বাজারের তুলনায় প্রতি পিস ডিমে তারা ২ টাকা কম পান। কারণ ডিম বিক্রি পুরোটাই নিয়ন্ত্রিত। দেশের বিভিন্ন পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন, সমিতির মাধ্যমে ডিমের দাম কত হবে তা নির্ধারণ করা হয়। তাদের নির্ধারিত দামের বাইরে ডিম বিক্রির সুযোগ নেই।

এদিকে, দাম না কমলে প্রয়োজনে বিদেশ থেকে ডিম আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দামে লাগাম টানতে আমদানির হুমকি দেওয়ার পরদিন থেকেই পাইকারি বাজারে দাম কমতে শুরু করে। যার সুফল এখন মিলছে খুচরা বাজারেও।