ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২২:২১:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

রাজধানীতে ডেঙ্গুজ্বরে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সোনিয়া (৯) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোনিয়া রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

এদিকে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরও ৬১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে ঢাকায় ১৬৩ ও ঢাকার বাইরে ৪৫৬ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২০৩ মৃত্যুর তথ্য এসেছে। যার মধ্যে ১০১ মৃত্যুর তথ্য পর্যালোচনা করে ৬০ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

-জেডসি