রাজধানীতে তরুণীর গলায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার একটি গলিতে রিকশায় বসে থাকা এক তরুণীর গলায় চাপাতি ঠেকিয়ে সোনার চেইন ও ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে এ ঘটনা ঘটে। পুরো ছিনতাইয়ের ঘটনাটি আশপাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় থাকা এক তরুণ ও তরুণীর সামনে হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে হাজির হয়। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। বাকিরা কালো শার্ট ও সাদা টি-শার্ট পরা। সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি কোমর থেকে চাপাতি বের করে তরুণীর দিকে তাক করেন এবং ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। অন্যজন তরুণীর গলা থেকে সোনার চেইন ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়।
পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় রিকশায় থাকা তরুণ ছিনতাইকারীদের পিছু নিলে তারা একটি ব্যাগ ফিরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে এসে হাজির হন একজন নিরাপত্তারক্ষী।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং ছিনতাইয়ে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নগরবাসীর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে এই ছিনতাইয়ের ঘটনা, বিশেষ করে তা প্রকাশ্যে ভিডিওতে উঠে আসায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






